৫০ কোটি টাকার বেশি সম্পদ থাকলে বাড়তি কর

বহু আলোচনার পর অবশেষে সম্পদ করের আদলে নতুন সারচার্জ আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। কারো কর ফাইলে ৫০ কোটি টাকার বেশি সম্পদ থাকলে তিনি ওই সম্পদ মূল্যের উপর ০.১ শতাংশ (শূন্য দশমিক এক শতাংশ) হারে সারচার্জ পরিশোধ করবেন। তবে ওই সারচার্জ বা মাশুল কোনোভাবেই তার পরিশোধিত করের ৩০ শতাংশের কম হতে পারবে না।