ডোমিনো’জ পিৎজা’র নারী পরিচালিত প্রথম আউটলেট যমুনা ফিউচার পার্কে

পৃথিবীর সবচেয়ে বড় পিৎজা চেইন বাংলাদেশে ডোমিনো’জ পিৎজা সম্প্রতি তাদের ১২তম আউটলেট উদ্বোধন করেছে রাজধানীর যমুনা ফিউচার পার্কে। এই আউটলেটের একটি অন্যতম বিষয় হচ্ছে আউটলেটটির সকল কার্যক্রম নারীদের দ্বারা পরিচালিত হবে।

এই বছর ৮ই মার্চ, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ডোমিনো’জ পিৎজা একদিনের জন্য নারীদের দিয়ে একটি আউটলেট পরিচালনা করেছিলো এবং শীঘ্রই একটি শুধুমাত্র নারী দ্বারা পরিচালিত স্টোর খোলার কথা দিয়েছিলো। এই উদ্যোগটি আমাদের গ্রাহক ভালোভাবে গ্রহণ করেন এবং তারা উৎসাহিত করেন আমাদের এই বৈষম্যহীন কর্মপরিবেশের জন্য। যা আমাদের আরও আগ্রহী করেছে নতুন স্টোরটি যত তাড়াতাড়ি সম্ভব উদ্বোধন করতে এবং তাদের কথা আমরা রাখতে পেরেছি। 

নারীরা বাংলাদেশে ডোমিনোজ পিৎজার সকল আউটলেটের অবিচ্ছেদ্য অংশ। পিৎজা তৈরি থেকে পরিবেশন করা পর্যন্ত, ডোমিনোজ পিৎজা সমস্ত দিক থেকে বৈষম্যহীন কর্মপরিবেশ নিশ্চিত করছে এবং ডোমিনোজ পিৎজা ভবিষ্যতে এই ধারা চলমান রাখবে।

অনুষ্ঠানে ডোমিনোজ পিৎজা বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক সৌমিল মেহতা বলেন, “”নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরে আমরা অনেক খুশি। আমরা সবসময় নিজেদের কর্মীদের মাঝে সমতা ও বৈচিত্র্য নিশ্চিত করতে চাই। নারী ক্ষমতায়নের প্রেক্ষিতে এমন সুন্দর পদক্ষেপ নিতে পেরে আমরা গর্বিত।”

ডোমিনোজ মাত্র ৩০ মিনিটের মধ্যেই হট অ্যান্ড ফ্রেশ পিৎজা পৌঁছানো ছাড়াও নতুন সব উদ্ভাবন নিয়ে সর্বদা গ্রাহককে সন্তুষ্ট করার সর্বোচ্চ চেষ্টা করছে। 

ডোমিনো’জ-এর নতুন আউটলেট ভোজনরসিকদের কাছে এক নতুন সংযোজন, যা অন্যরকম এক অভিজ্ঞতা তৈরি করবে তাদের মাঝে। 

উল্লেখ্য, যমুনা ফিউচার পার্ক ছাড়াও ধানমন্ডি, পান্থপথ, উত্তরা, বনানী, মোহাম্মদপুর, ওয়ারী, লক্ষীবাজার, মিরপুর-১২, মিরপুর-২, খিলগাঁও ও ইস্কাটন-এ ডোমিনোজ পিৎজা’র আরও এগারোটি আউটলেট রয়েছে।