রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু রোগী: রামেক হাসপাতালে ভর্তি ৫১ জন

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ৫১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন। যাদের মধ্যে ১৫ জন গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন।

ফাইল ছবি

শুক্রবার (১৪ অক্টোবর) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. শামীম ইয়াজদানি এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৫১ জন। যাতের মধ্যে একদিনে ভর্তি হয়েছেন ১৫ জন।

ফাইল ছবি

তিনি আরও জানান, গত ১৪ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত রামেক হাসপাতালে ১৮৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে একজন মারা গেছেন। আর ১৩৩ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।