রংপুরে ফজরের নামাজ পড়ে সড়কের পাশ দিয়ে হাটার সময় পিকআপ চাপায় দুই বন্ধুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
শনিবার (১৫ অক্টোবর) ভোরে মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের সুদূরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- রামনাথেরপাড়া গ্রামের মঞ্জু মিয়ার ছেলে জিয়াম (১৫) ও আরজু মিয়ার ছেলে রনি (১৪)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজ পড়ে জিয়াম ও রনি ওই এলাকার রাস্তা দিয়ে হাঁটছিলো। এসময় বেপরোয়া গতিতে আসা একটি পিকআপ তাদের চাপা দিয়ে পালিয়ে যায় এবং ঘটনাস্থলে দুজন মারা যায়।
রংপুরের মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এ বিষয়ে এখন পর্যন্ত মামলা হয়নি। ঘাতক পিকআপটিকে শনাক্তের চেষ্টা চলছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।