ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তান। দেশটির লাখ লাখ মানুষ এখনো বন্যার তাণ্ডবে বিপর্যস্ত। এতে অন্তত এক হাজার ৭০০ জনের বেশি লোকের প্রাণহানি ঘটেছে। ঘরছাড়া হয়েছেন লাখ লাখ মানুষ। দেশটিতে বর্তমানে ৭০ লাখের বেশি নারী ও শিশুকে জরুরি ভিত্তিতে পুষ্টিজনিত সেবা দরকার। এছাড়া অন্তত ৫৫ লাখ মানুষের বিশুদ্ধ পানি প্রয়োজন।
তবে এমন পরিস্থিতিতে দেশটির মিডিয়ায় গুরুত্ব সহকারে বেশি করে খবর প্রচার হচ্ছে পাকিস্তানের নতুন সেনাপ্রধানের নিয়োগ নিয়ে। ইসলাম খবরের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। রিপোর্ট, আগামী নভেম্বর মাসে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া অবসর নিতে যাচ্ছেন। আর দেশটির সকলের চোখ এখন কে হতে যাচ্ছেন নতুন সেনাপ্রধান।
এপ্রিলে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমত্যাচ্যুত হওয়া ইমরান খান বলেন, অক্টোবরেই পাকিস্তানের উচিত নতুন করে নির্বাচনে যাওয়া, যাতে করে ক্ষমতাসীন সরকার বর্তমান জেনারেল বাজওয়ার উত্তরসূরি নির্বাচন করতে না পারে। ইমরান খান আরও জানান, নির্বাচন হলে তিনি জিতবেন এবং এতে করে বিরোধীরা তাদের পছন্দের সেনাপ্রধান নিয়োগ দিতে পারবে না।
প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খান চান তার পছন্দে বাজওয়ার উত্তরসূরি আসুক। এর আগে তিনি জেনারেল ফইজ আইএসআই-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করুক তা চেয়েছিলেন। কিন্তু পাকিস্তানের আর্মি প্রধান তা প্রত্যাখ্যান করে দেন। দেশটিতে এখন তাই আলোচনায় রয়েছে কে হতে যাচ্ছেন নতুন সেনাপ্রধান? কিন্তু দেশটি বর্তমানে বন্যার ভয়াবহ পরবর্তী সময় পার করছে।