রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামে রাজবাড়ী থেকে ছেড়ে আসা ফরিদপুর গামী ট্রেনে কাঁটা পড়ে আবু বক্কর (২২) নামে এক মাদ্রাসাছাত্র মারা গেছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে নিমতলা গ্রামের বিশ্বাসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আবু বক্কর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নটাপাড়া জামালপুর গ্রামের আমিন শেখের ছেলে।
আরও পড়ুন: ইন্দুরকানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে আবু বক্করকে রেললাইনে বসে থাকতে দেখে স্থানীয় কয়েকজন। পরে রাজবাড়ী থেকে ছেড়ে আসা ফরিদপুর গামী ট্রেনে কাটা পড়ে সে মারা যায়।
আবু বক্কর ২০১৭ সালে ভাণ্ডারিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে আলিম পাস করেছেন বলে জানিয়েছেন ওই মাদ্রাসার অফিস সহকারী মো. শহিদুল ইসলাম।
রাজবাড়ীর খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মো. শহিদুল ইসলাম জানান, ধারনা করা হচ্ছে মাদ্রাসাছাত্র আত্মহত্যা করতে পারে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তি আইনগত ব্যবস্থা গ্রহণ করবে রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশ।
ইত্তেফাক/এমআরএম