লালপুরে ৩ হাজার কেজি ভেজাল গুড় জব্দ

নাটোরের লালপুরে একটি কারাখনায় অভিযান চালিয়ে ৩ হাজার কেজি ভেজাল গুড় জব্দ করা হয়েছে। এ সময় কারখানার মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

সোমবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার বালিতিতা ইসলামপুর এলাকার সাগর গুড় ভাণ্ডারে এই অভিযান চালান জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মেহেদী মেহেদী হাসান তানভীর।

তিনি জানান, ভেজাল গুড় বন্ধে লালপুর উপজেলার বালিততা ইসলামপুর বাজার এলাকার সাগর গুড় ভাণ্ডারে অভিযান চালানো হয়। এ সময় ৩ হাজার কেজি ভেজাল গুড়, ২৮০ কেজি চিটা গুড়, গুড় তৈরির কাজে ব্যবহৃত হাইড্রোসালফেট, ডালডা, ফিটকিরি, চিটাগুড় ও টেক্সটাইল কেমিক্যাল জব্দ করা হয়। পরে কারখানার মালিক সাগর হোসেনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, অভিযানে র‍্যাব-৫ এর সদস্যরা সহযোগিতা করেছে। আগামীতে এই অভিযান চলবে।