ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গুতে ৮৫৭ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু ২ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়ে ৮৫৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বর্তমানে ৩ হাজার ৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি আছেন ৯৮৯ জন।
এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গুতে ৯৬ জনের মৃত্যু হয়েছে। আর রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৩৮ জনে।