‘এক্সন এনিমেল হেলথ’র ভিন্নধর্মী উদ্যোগ

বাংলাদেশের বাণিজ্য ও অর্থনীতির গুরুত্বপূর্ণ কিছু সেক্টর নিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো তিন দিনের আন্তর্জাতিক প্রদর্শনী। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা আই সি সি বি বসুন্ধরায় সেমস গ্লোবাল এবং সেমস বাংলাদেশ যৌথভাবে আয়োজন করে চারটি বৃহত্তম আন্তর্জাতিক প্রদর্শনীসহ বেশ কিছু প্রদর্শনী।

এবারের আয়োজনে বিভিন্ন প্রদর্শনীগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল পঞ্চম ফুড ও এগ্রো বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২২। এটি অনুষ্ঠিত হয় আইসিসিবির পুষ্পগুচ্ছ হল জিরো টু এ। এতে অংশ নেয় এক্সন এনিমেল হেলথ, এক্সেস এগ্রো, এভিগেনসহ আরও অনেক এগ্রো, পোল্ট্রি এবং লাইভস্টক সম্পর্কিত প্রতিষ্ঠান।

মেলায় নিরাপদ খাদ্য ও পুষ্টির চাহিদা নিশ্চিতকরণে দুধ,ডিম মাংস উৎপাদনের সাথে জড়িত ব্যক্তি- প্রতিষ্ঠানের সচেতনতায় কাজ করে ‘এক্সন এনিমেল হেলথ’।

এ প্রসঙ্গে ‘এক্সন এনিমেল হেলথ’ র ব্যবস্থাপনা পরিচালক ডা. আব্দুল্লাহ আল হারেছ বলেন, এন্টিবায়োটিকের ব্যবহার কমিয়ে প্রাকৃতিকভাবে গবাদি পশু পালন ও পোল্ট্রি জগতে পরিবর্তন আনতে আমরা কাজ করছি। আমরা মূলত ডেইরি পোল্ট্রি লাইভ স্টক মেডিসিন নিয়ে কাজ করি। প্রায় ২২টির অধিক দেশ থেকে মানসম্পন্ন ওষুধগুলো ইমপোর্ট করি। 

ছবি: সংগৃহীত
এছাড়া বর্তমানে আমাদের প্রায় ৪৫টির অধিক পণ্য আছে। আমাদের দেশে গবাদি পশুর প্রধান দুটি সমস্যা ম্যাস্টাইটিস ও রিপিট ব্রিডিং নিয়েও আমরা কাজ করছি। একটি রোগের প্রতিকারের চেয়ে প্রতিরোধে উত্তম এই কথাকে মাথায় রেখে আমরা ম্যাস্টিটিস সমস্যা সমাধানের জন্য ‘লেকটো স্টপ’ ও ‘ম্যাচডাইজিন হারবাফিল্ম’ নামে দুটি প্রোডাক্ট এনেছি। 

এছাড়া বীজের কনসেপশন ফেইলিউর কমানোর জন্য সুপার ওউমভ নিয়ে এসেছি। পোলটিতে অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমানোর জন্য প্রোবায়োটিক্সসহ মিনারেল ভিটামিন অ্যামিনো এসিডসহ কম্বাইন্ড ওষুধ আমাদের আছে। পুরো বাংলাদেশে বিভিন্ন জেলাতে আমাদের ওষুধ পাওয়া যায়। তবে মেলার মধ্য দিয়ে আমরা সকলকে নিরাপদ খাদ্য ও পুষ্টির চাহিদা নিশ্চিতকরণে দুধ, ডিম মাংস উৎপাদনের সাথে জড়িত ব্যক্তি- প্রতিষ্ঠানের সচেতনতায় কাজ করেছি।