বাঁচতে চায় মীম

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোগর সরকার পাড়া গ্রামের দিনমজুর সাদ্দাম হোসেনের আড়াই বছরের শিশু মীম। দেড় বছর আগে বারান্দা থেকে পড়ে মেরুদন্ড ভেঙে যায়। তার উন্নত চিকিত্সার জন্য প্রয়োজন প্রায় ৫ লক্ষ টাকা। আর্থিক সাহায্যের জন্য সকলের কাছে আবেদন জানিয়েছে এই অসহায় বাবা।

চিকিৎসক দ্রুত অপারেশনের কথা বলেছেন। অপারেশনের সময়ও দিয়েছেন। কিন্তু দরিদ্র বাবা-মা টাকা জোগাড় করতে না পারায় অসহনীয় কষ্ট নিয়ে দিন কাটছে তার। চিকিৎসার খরচ জোগাড়ে বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করছেন অসহায় পরিবারটি। কিন্তু কোথাও মেলেনি সহযোগিতা!

তার বাবা নিজ উদ্যোগে স্থানীয় লোকজনের কাছ থেকে কিছু আর্থিক সাহায্য তুলে প্রায় ১ বছর চিকিত্সা করান এবং মীমকে ঢাকা পর্যন্ত নিয়ে যান। কিন্তু সে চিকিত্সাতেও কোনো ফল হয়নি। 

ইউনিয়ন-পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, আমরা যতদুর পেরেছি তাদের আর্থিক ভাবে সাহায্য করেছি। পরিবারটি খুবই অসহায়। তাদের পাশে সবাইকে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। 

এদিকে টাকা জোগাড় না হলে অপরাশন সম্ভব হবেনা বলে জানিয়েছেন চিকিৎসক। ছেলেকে বাঁচাতে দিশাহারা পরিবারটি সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

সাহায্য পাঠাতে: সাদ্দামের ব্যাংক একাউন্ট নং- ২৪০৬, কৃষি ব্যাংক, গোগর শাখা, রাণীশংকৈল। বিকাশ নম্বর: ০১৩২১৩৩৯৮৯০