হংকংয়ের এক স্বাধীনতাপন্থি বিক্ষোভকারীকে চীনের কনস্যুলেটের ভেতরে টেনে হিঁচড়ে নিয়ে মারধর করা হয়েছে। যুক্তরাজ্যের ম্যানচেস্টারে অবস্থিত চীনের কনস্যুলেটে এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, অজ্ঞাত কয়েকজন ব্যক্তি কনস্যুলেটের ভেতর থেকে আসে এরপর একজন ব্যাক্তিতে জোর করে ভেতরে নিয়ে যায়। পুলিশ ও অন্য বিক্ষোভকারীদের সহায়তায় সেই বিক্ষোভকারীকে উদ্ধার করা হয়।
জানা গেছে মারধরের শিকার ওই ব্যাক্তির নাম বব। তিনি বিবিসিকে জানান, তারা আমাকে ভেতরে নিয়ে যায় এবং মারধর করে।
কনস্যুলেটের মুখপাত্র জানান, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের একটি বিকৃত ছবি প্রদর্শন করেছিলেন বিক্ষোভকারীরা। এতে ব্যবস্থা নেওয়া হয়েছে।
যুক্তরাজ্যের পররাষ্ট মন্ত্রণালয় বলেছে তারা এটির কারণ জানতে চেয়েছে। অন্যদিকে ম্যানচেস্টার পুলিশ এ ঘটনার তদন্তে নেমেছে।
বব বিবিসি চাইনিজকে জানান, মূলভূখণ্ডের (মূল চীন) ব্যক্তিরা, যারা হংকংয়ের বিরোধীতা করে, কনস্যুলেটের ভেতর থেকে আসে এবং তাদের বিক্ষোভ পণ্ড করে দেয়।