‘পরিবারের সবচেয়ে আদরের-হাসিমাখা শিশুটিই ছিল শেখ রাসেল’

শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু বলেছেন, পরিবারের সবচেয়ে আদরের ফুটফুটে হাসিমাখা শিশুটিই ছিল শেখ রাসেল। ৭৫ সালের ১৫ আগস্ট পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে নিহত হয় রাসেল। এই মৃত্যু যেনো একটি সুন্দর গোলাপকে বিকশিত হওয়ার আগেই বিনষ্ট করে দিলো। 

মঙ্গলবার (১৮ অক্টোবর) শরীয়তপুর সদরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন উপলক্ষে জেলা, সদর উপজেলা, পৌরসভা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

আলোচনা সভায় বক্তব্য রাখছেন শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু।

তিনি বলেন, কী অপরাধ ছিল নিষ্পাপ এই শিশুটির? এ প্রশ্ন যখন সামনে আসে, তখন হৃদয়ে করুণ বেদনার সুর বেজে ওঠে। রাজনৈতিক পরিবারে জন্ম গ্রহণ করায় পিতার প্রত্যক্ষ স্নেহ থেকে ছিল বঞ্চিত আমাদের শেখ রাসেল। কারণ এই দেশ ও মানুষের স্বাধীনতার জন্য কারাগারে থাকতে হয়েছিল তাকে।

ইকবাল হোসেন অপু বলেন, আজ আমরা ১৫ আগস্ট ঘাতকের বুলেটের নির্মমভাবে নিহত হওয়া সেই শিশু শেখ রাসেল জন্মদিন পালন করছি। এই দিন শিশু শেখ রাসেল আকুতি মিনতি করে বলেছিল আমাকে মেরো না, আমি আম্মুর কাছে যাবো। সেই দিন এই ঘাতকের মন গলেনি তাদের নির্মমতায় শেখ রাসেলের বুক বন্দুকের গুলিতে ঝাজরা হয়ে গিয়েছিলো।

আলোচনা সভায় বক্তব্য রাখছেন শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু।

এর আগে জন্মদিনকে কেন্দ্র করে মঙ্গলবার দিবাগত রাত ১২ টায় শরীয়তপুর সদরের বঙ্গবন্ধু চত্বরে ৫৯ টি মোমবাতি প্রজ্বলন করে শেখ রাসেলকে স্মরণ ও কেক কেটে জন্মদিন পালন করা হয়।  

এসময় শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও শরীয়তপুর জেলা পরিষদ চেয়ারম্যান জনাব ছাবেদুর রহমান খোকা শিকদার, সভা পরিচলনা করে শরীয়তপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জ্বল আকন্দ, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন খানসহ শরীয়তপুর জেলা, সদর উপজেলা, পৌরসভা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠন সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।