রোহিঙ্গা ক্যাম্পে ফের খুন

দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যার দুইদিন পার না হতেই আবারও খুনের ঘটনা ঘটেছে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে। মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে উখিয়ার ১৯ নম্বর ক্যাম্পে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে এপিবিএন-৮ এর সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, ‘ক্যাম্প-১৯ এ দুষ্কৃতিকারীরা একজন সাধারণ রোহিঙ্গাকে খুন করেছে। তবে তাৎক্ষণিক নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।’

উল্লেখ্য, এর আগে ১৫ অক্টোবর রাতে ১৩ নম্বর ক্যাম্পে দুইজন রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। এর রেশ না কাটতে দুইদিনের মাথায় আবারও হত্যাকাণ্ডের ঘটনা ঘটল।