সুপার টুয়েলভে মাঠে নামার আগে ভারত-নিউজিল্যান্ডের নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) সুপার টুয়েলভের লড়াইয়ের আগে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল। তবে, বৃষ্টি বাগড়ায় মাঠে গড়ায়নি একটি বলও।
ব্রিসবেন গাব্বায় মাঠে গড়ানোর কথা ছিল এই দুই দলের শেষ প্রস্তুতি ম্যাচ। এর আগে বৃষ্টিতে পরিত্যক্ত হয় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ। ভারত তাদের প্রথম প্রস্তুতি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারায়। শেষ ওভারে পেসার মোহাম্মদ শামি ৩ উইকেট তুলে নিয়ে ভারতকে জয় এনে দেয়।
আর নিউজিল্যান্ড তাদের প্রথম প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামে। সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটে হেরে যায় কিউইরা। আর শেষ প্রস্তুতি ম্যাচে বৃষ্টির কারণে মাঠে নামা হলো না এই দুই দলের।