পিতাকে কুপিয়ে হত্যা, পুত্র আটক

মুক্তাগাছায় পুত্রের হাতে পিতা খুনের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ অক্টোবর) বেলা ১২ টার দিকে উপজেলার বড়গ্রাম ইউনিয়নের মির্জাকান্দা ফকিরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কথা কাটাকাটির জের ধরে পুত্র জহিরুল ইসলাম ফকির (৪০) তার পিতা ঈমান আলী ফকিকে (৭০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পুত্র জহিরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ ।

মুক্তাগাছা থানার ওসি মাহমুদুল হাসান জানান, লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে ।