সোনাতলা প্রেসক্লাবে মোশাররফ সভাপতি নির্বাচিত

বগুড়ার সোনাতলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে দৈনিক ইত্তেফাক ও টাইম টেলিভিশনের সংবাদদাতা মোশাররফ হোসেন মজনু নির্বাচিত হয়েছেন।   শুক্রবার উপজেলা পরিষদের মিলেনিয়াম হলরুমে সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। 

নির্বাচনে সভাপতি পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোশাররফ হোসেন মজনু  পান ২১ ভোট এবং অপর প্রার্থী আনারুল ইসলাম লিটন  (দৈনিক ভোরের কাগজ ও দৈনিক বগুড়া) পান ৯ ভোট। ভোট গণনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুর আলম ফলাফল ঘোষণা করেন। 

এর আগে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইকবাল কবির লেমনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিশেষ অতিথি ছিলেন, থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদ হোসেন, সোনাতলা পৌর প্যানেল মেয়র তাহেরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড ও আলোর প্রদীপ সংগঠনের চেয়ারম্যান মেহেরুল ইসলাম। 

আরও পড়ুন: চান্দিনায় দুই বাসের সংঘর্ষ, আহত ২০

জানা যায়, সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন নিপুণ আনোয়ার কাজল ও  সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আল-মামুন। মনোনয়নপত্র উত্তোলন সাপেক্ষে অন্যান্য পদের ভোট ১৮ জুন অনুষ্ঠিত হবে। 

ইত্তেফাক/অনি