প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি:২০১৯

বাংলা

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

৭। নিচের যুক্তবর্ণগুলো বিভাজন করে বাক্যে প্রয়োগ করে উত্তরপত্রে লেখ:

(যে কোনো ৫টি)                                                                   ১০

ন্ধ, ক্ল, দ্দ, ষ্ট, স্ব, ঙ্গ, প্র

৮। বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় উত্তরপত্রে লেখ:                ০৫

হাজার হাজার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তিনি তৈরি করলেন এক দুর্ভেদ্য বাঁশের দুর্গ এটাই নারিকেল বাড়িয়ার বাঁশের কেল্লা তাঁর এ কেল্লার সৈন্য সংখ্যা দাঁড়াল চার পাঁচ হাজার।

৯। এক কথায় প্রকাশ করে উত্তর পত্রে লেখ: (যোকোনো ৫টি)           ১ .৫=৫

বেশি কথা বলে যে, পথে হাঁটেন যিনি, মন্দ ভাগ্য যার, বিজ্ঞান চর্চা করেন যিনি, তৃষ্ণায় কাতর যিনি, কোথাও উঁচু কোথাও নিচু, কোনোকিছু বুঝতে পারে না যে।

১০। নিচের শব্দগুলোর সমার্থক শব্দ লেখ: (যেকোনো ৫টি)                ১.৫=৫

আঁঁধার, তরুণ, সেনা, রঞ্জিত, পতাকা, সুন্দর, যুদ্ধ

১১। কবিতার চরণগুলো পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও:                                                    

বাদশাহ কহেন, সেদিন প্রভাতে

দেখিলাম আমি দাঁড়ায়ে তফাতে

নিজ হাতে যবে চরণ আপনি করেন প্রক্ষালন,

পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছে ও চরণ।

নিজ হাত খানি আপনার পায়ে বুলাইয়া সযতনে

ধুয়ে দিল নাক কেন সে চরণ, বড় ব্যথা পাই মনে।

ক) কবিতাংশটুকু কোন কবিতার অংশ তা লেখো। কবিতাটির কবির নাম কী? ২

খ) কবিতাংশটির মূলভাব লেখো।                                                     ৫

গ) বাদশাহ মনে কষ্ট পেয়েছেন কেন?                                                ৩

১২। মনে করো, তুমি সবুজবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী। তুমি বিদ্যালয়ের পাঠাগার থেকে বই নিতে চাও। এবার প্রয়োজনীয় তথ্য দ্বারা নিচের ফরমটি পূরণ করো:                                                            ৫

পাঠাগার থেকে বই গ্রহণের ফরম

শিক্ষার্থীর নাম:

শ্রেণি  :..........................

রোল নং   :................................

শাখা  :.......................

বিদ্যালয়ের নাম                     :...........................

বইয়ের নাম :...............................

বই গ্রহণের তারিখ:.......................

১৩। মনে করো তোমার নাম মনির/মিনা। তোমার বন্ধু রাজা/ রোজিকে তোমার দেখা যে কোনো একটি দর্শনীয় স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে একটি চিঠি লিখো।                                                                                                                                                              ৫

১৪। প্রদত্ত সংকেত অনুসারে ২০০ শব্দের মধ্যে যেকোনো একটি বিষয়ে রচনা লেখ।                                                                                                                   ১০

ক) বর্ষাকাল: [ সূচনা, বর্ষার বৈশিষ্ট্য, বর্ষার প্রকৃতি, উপকারিতা, বর্ষায় যাতায়াত ও অসুবিধা, উপসংহার ]

খ) জাতীয় ফুল শাপলা: [ সূচনা, বিবরণ, প্রকারভেদ, সৌন্দর্য, ব্যবহার, উপসংহার ]

গ) বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য: [ ভূমিকা, বনভূমি, সমুদ্র সৈকত, পার্বত্য অঞ্চল, গ্রাম বাংলা, ঋতু বৈচিত্র্য, উপসংহার ]

ঘ) আমার প্রিয় খেলা : [সূচনা, উত্পত্তি ও প্রচলন, খেলার উপকরণ, খেলার নিয়ম-কানুন, উপকারিতা, অপকারিতা, উপসংহার ]

বিজ্ঞান

সোনিয়া ফেরদৌসী, সিনিয়র শিক্ষক, হলি ফ্লাওয়ার স্কুল, ঢাকা

 

 

 

 

মিলকরণ ঃ (১)

               বামপাশ

         ডান পাশ  

ক) নলকূপের পানি মানুষের জন্য

খ) রান্নাঘরের নিষ্কাশন নালায় ও টয়লেটে বর্জ্য এবং তেল না ফেলে।

গ) মানুষের জন্য ক্ষতিকর নয় এমন পানিই হলো

ঘ) কৃষিতে কীটনাশক এবং রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে

ঙ) মানুষের কর্মকাণ্ড    

১) পানি দূষণের প্রধান কারণ

২) দূষিত পানি

৩) বিপদজনক

৪) পানি দূষণ প্রতিরোধ করা যায়

৫) নিরাপদ

৬) নিরাপদ পানি

৭) দূষণ রোধ করতে পারি।

উত্তর ঃ ক+৫, খ+৭, গ+৬, ঘ+৪, ঙ+১

 

(২)

              বামপাশ

             ডান পাশ    

ক) পানিতে তাপ দিলে তা

খ) পানি দেহের স্বাভাবিক।

গ) বাষ্প থেকে তরলে পরিণত হওয়াই

ঘ) বাতাসের জলীয় বাষ্প ঠাণ্ডা হয়ে

ঙ) রাতে ঘাস, গাছপালার উপর যে বিন্দু বিন্দু পানি জমে   

১) বরফে পরিণত হয়।

২) তাপমাত্রা বজায় রাখে

৩) জলীয় বাষ্পে পরিণত হয়

৪) বাষ্পীভবন

৫) পানিতে পরিণত হয়

৬) ঘণীভবন

৭) তাই শিশির

 

উত্তর ঃ ক+৩, খ+২, গ+৬, ঘ+৫, ঙ+৭

 (৩)

                বামপাশ

            ডান পাশ

ক) বৃষ্টি, নদী সমুদ্র  ইত্যাদি প্রাকৃতিক উত্স থেকে

খ) পানি ছাড়া উদ্ভিদ মাটি থেকে পুষ্টি উপাদান।

গ) উদ্ভিদের বেঁচে থাকার জন্য

ঘ) দিঘি, পুকুর, কূপ, নলকূপ ইত্যাদি মানুষের তৈরী উত্স থেকেও

ঙ) উদ্ভিদের দেহের প্রায় 

১) পানি অত্যন্ত প্রয়োজনীয়।

২) জলীয় বাষ্প অত্যন্ত প্রয়োজনীয়

৩) পানি প্রয়োজন

৪) আমরা পানি পাই

৫) পানি পাওয়া যায়

৬) শোষণ করতে পারে না

৭) ৯০ ভাগ পানি।

     

 

উত্তর ঃ ক+৫, খ+৬, গ+৩, ঘ+৫, ঙ+৭