ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক পুলিশ সংস্থা-ইন্টারপোলের ৯০তম সাধারণ সম্মেলনে অংশ নিচ্ছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ১৮ অক্টোবর নয়াদিল্লিতে চার দিনব্যাপী এ সম্মেলন উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সম্মেলনে অংশগ্রহণ করে ভারত, নেপাল, মালদ্বীপ, সংযুক্ত আরব আমিরাত এবং মাইক্রোনেশিয়ার পুলিশপ্রধান ও প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষীয় সভায় মিলিত হন। তিনি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলাপ-আলোচনা করেছেন। সম্মেলনে আইজিপি পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।