বাংলাদেশ ও বিশ্বপরিচয়
হিমন এডওয়ার্ড গমেজ, সিনিয়র শিক্ষক
সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
নারী-পুরুষের সমতা
১. সমাজের প্রকৃত উন্নয়নের জন্য কার ভূমিকা গুরুত্বপূর্ণ?
উ: নারী-পুরুষ উভয়েরই।
২. নারী-পুরুষ সমান অংশগ্রহণ এবং সমান অধিকার ভোগ করতে না পারলে দেশের কী বাধাগ্রস্ত হয়?
উ: উন্নয়ন।
৩. নারীর অধিকার প্রতিষ্ঠায় সমাজকে সচেতন করতে কে অসামান্য অবদান রেখেছেন?
উ: বেগম রোকেয়া।
৪. নারী পুরুষের মধ্যে বিভাজন নয় বরং কী প্রয়োজন?
উ: সহযোগিতা।
৫. নারী জাগরণের অগ্রদূত বলা হয় কাকে?
উ: বেগম রোকেয়া।
৬. বেগম রোকেয়া কত সালে জন্ম গ্রহণ করেন?
উ: ১৮৮০ সালের ৯ ডিসেম্বর।
৭. বেগম রোকেয়ার কিসের প্রতি অনুরাগ ছিল?
উ: শিক্ষা।
৮. কোন বিষয়ে বেগম রোকেয়া সমাজে অসামান্য ভূমিকা রাখেন?
উ: নারী শিক্ষার।
৯. কত সালে বেগম রোকেয়া ভাগলপুরে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন?
উ: ১৯০৯ সালে।
১০. বেগম রোকেয়া কত সালে মৃত্যুবরণ করেন?
উ: ১৯৩২ সালের ৯ ডিসেম্বর।
১১. বাংলাদেশে সরকারিভাবে রোকেয়া দিবস পালিত হয় কবে?
উ: ৯ ডিসেম্বর।
১২. কার অক্লান্ত পরিশ্রমের ফলে মেয়েরা ধীরে ধীরে শিক্ষার আলো পেতে শুরু করে?
উ: বেগম রোকেয়া।
১৩ বিশ্বজুড়ে কবে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়?
উ: ৮ মার্চ।
১৪. কত সালে জাতিসংঘ ৮ মার্চকে ‘আন্তর্জাতিক নারী দিবস’ হিসেবে ঘোষণা করে?
উ: ১৯৭৭ সালে।
১৫. ১৯১৩ সালে রাশিয়ার নারীরা কোন দিন নারী দিবস হিসেবে পালন করে?
উ: ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার।
১৬. ১৯১০ সালে দ্বিতীয় আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে কে নারী দিবস ঘোষণার দাবি জানান?
উ: সমাজতাত্ত্বিক ক্লারা জেটকিন।
১৭. ১৯০৮ সালে অতিরিক্ত শ্রম এবং শিশুশ্রম বন্ধের দাবিতে কতজন নারী প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করে?
উ: প্রায় বিশ হাজার।
১৮. কত সালে নিউইয়র্ক শহরের একটি পোশাক কারখানায় নারী গামের্ন্টস শ্রমিকেরা ন্যায্য মজুরি ও শ্রমের দাবিতে আন্দোলন করে?
উ: ১৮৫৭ সালের ৮ মার্চ।