জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

স্বভাবতই ‘ণ’ হয়েছে কোন শব্দটিতে?

মো. সুজাউদ দৌলা

সহকারী অধ্যাপক

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা।

ণ’-ত্ব বিধান

 

১। তত্সম শব্দের বানানে ‘ণ’ এর সঠিক ব্যবহার এর নিয়মই—

ক) ষত্ব-বিধান  খ) ণত্ব-বিধান

গ) উপসর্গ     ঘ) প্রত্যয়

২। ‘ণ’-ত্ব ও ‘ষ’-ত্ব বিধান কোন শ্রেণির শব্দে অনুসৃত হয়?

ক) দেশি       খ) বিদেশি

গ) তত্সম     ঘ) খাঁটি বাংলা

৩। কোন জাতীয় শব্দে ‘ণ’-এর ব্যবহার হয় না?

ক) মৌলিক শব্দে           

খ) তত্সম শব্দে

গ) অর্ধ-তত্সম শব্দে         

ঘ) খাঁটি বাংলা ও বিদেশি শব্দে

৪। ‘ঋ’, ‘র’, ‘ষ’ এর পরে কী হয়?

ক) ণ          খ) ন     গ) ন্ন     ঘ) ণ্য

৫। ‘ঋ’-কার ও ‘র’-এর পর ‘ণ’ হয়। নিচের কোন  শব্দের এ বিধান কার্যকর হয়েছে?

ক) অনুষঙ্গ                    খ) যতন  

গ) তৃণ                                ঘ) ত্রি-নয়ন

৬। ঋ, র, ষ-এর পর তত্সম শব্দে মূর্ধন্য (ণ) ব্যবহূত হয় — এ সূত্রের বাইরে উদাহরণ কোনটি?

ক) কৃষ্ণ         খ) হরিণ

গ) বিশেষণ       ঘ) ব্যাকরণ

৭। ট-বর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহূত হয়?

ক) ন          খ) ণ     গ) ন্ন     ঘ) ন্য     

৮।  ঋ, র, ষ, -এর পরে স্বরধ্বনি থাকলে পরবর্তী ‘ন’ মূর্ধন্য -‘ণ’ হয়। এর উদাহরণ  কোনটি?

ক) কারণ         খ) কৃপণ  গ) হরিণ       ঘ) ভীষণ

৯। কোন বানানটি সঠিক?

ক) মধ্যাহ      খ) পূর্বাহ্ন   গ) সায়াহ                     ঘ) অপরাহ্ন

১০। ণ-ত্ব বিধানের নিয়ম অনুযায়ী কোন শব্দটি অশুদ্ধ?

ক) রামায়ন      খ) দুর্নিবার  

গ) নির্মাণ       ঘ) দুর্নীতি

১১। কোনটিতে স্বভাবতই ণ হয়েছে?

ক) কৃপণ                             খ) অর্পণ

গ) আপণ                  ঘ) রামায়ণ

১২। ‘ণত্ব’  বিধানের (নিয়মের) বাইরে ‘ণ’-এর ব্যবহার হয়েছে কোন শব্দগুলোতে?

ক) ঘন্টা, লুণ্ঠন, ভান্ড       

খ) তৃণ, বর্ণ, ঝর্ণা

গ) কৃপণ, রামায়ণ, ব্রাহ্ম      

ঘ) বেণু, অণু, কল্যাণ

১৩। স্বভাবতই ‘মূর্ধন্য-ণ’-এর ব্যবহার হয়েছে কোনটিতে?

ক) কারণ                    খ) কান্ড   

গ) বাণ/তূণ                 ঘ) রামায়ণ

১৪। স্বভাবতই ‘মূর্ধন্য-ণ’-এর ব্যবহার হয়েছে কোন শব্দে?

ক) বাণী                          খ) মরণ    

গ) ঘন্টা                          ঘ) ব্যাকরণ

১৫। স্বভাবতই ‘ণ’ হয়েছে কোন শব্দটিতে?

ক) ঋণ         খ) তৃণ  গ) অর্পণ         ঘ) ভণিতা

১৬। নিচের কোন শব্দে স্বভাবতই ‘ণ’-এর ব্যবহার হয়েছে?

ক) তৃণ         খ) বণর্ গ) রামায়ণ   ঘ) পাণি

১৭। নিচের কোন শব্দে  স্বভাবতই ‘ণ’ হয়?

ক) কারণ       খ) ব্রাহ্মণ   গ) ভাষণ                ঘ) লবণ/বাণিজ্য

১৮। কোনটি স্বভাবতই ‘ণ’ এর উদাহরণ?

ক) কণিকা/লাবণ্য/গণনা        খ) হরিণ

গ) ঋণ                              ঘ) রামায়ণ

১৯। নিচের কোন শব্দে স্বভাবতই ‘ণ’ এর ব্যবহার হয়েছে?

ক) কারণ       খ) কৃপণ    গ) কর্ষণ       ঘ) কল্যাণ

২০। স্বভাবতই ‘ণ’ হয়েছে  কোন শব্দটিতে?

ক) বিশেষণ      খ) কণিকা   গ) কণ্টক গ) গ্রহণ

১.খ ২.গ ৩.ঘ ৪.ক ৫.গ ৬.খ ৭খ

৮.গ ৯.ঘ ১০.ক ১১গ ১২.ঘ ১৩.গ ১৪.ক ১৫.ঘ ১৬.ঘ ১৭.ঘ ১৮.ক

১৯.ঘ ২০.ক