এফএটিএফ’র ‘ধূসর তালিকা’ থেকে বেরিয়ে এলো পাকিস্তান 

অবশেষে চার বছর পর সন্ত্রাসবাদের ওপর নজরদারি সংস্থা ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (এফএটিএফ) ‘ধূসর তালিকা’ থেকে বেরিয়ে এলো পাকিস্তান। সংস্থাটির পক্ষ থেকে আজ শুক্রবার এই তথ্য জানানো হয়েছে। 

এফএটিএফ-এর পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানকে ধূসর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ২০১৮ সালের জুনে পাকিস্তানকে ধূসর তালিকায় যুক্ত করে সংস্থাটি। 

এ নিয়ে পাকিস্তানের জনগণকে অভিনন্দন জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। তিনি এক টুইট বার্তায় বলেছেন, এফএটিএফ-এর ধূসর তালিকা থেকে পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়া হয়েছে। পাকিস্তান জিন্দাবাদ। 

এর আগে এক সূত্রে দাবি জানানো হয়, সন্ত্রাসবাদে আর্থিক ও অন্যান্য মদত বন্ধ করতে এফএটিএফ পাকিস্তানকে ৩৪টি শর্ত দিয়েছিল। সেই অ্যাকশন প্ল্যানের সব ক’টি শর্তই  ইসলামাবাদ পূরণ করেছে!