চৌধুরী ফেরদৌস
ইঁদুর
যার ঘরে থাকিস
তার সব
কুটকাট কাটিস
একই ঘরে
আছে বাস্তুসাপ
তোকে কিন্তু
করবে না মাফ
সাপ
তুই চুপেচাপে
খাচ্ছিস ব্যাঙ
নিজেকে তুই
কী ভাবছিস, বল্!
তোর জন্য
বৃক্ষডালে
বসে আছে
মহান ঈগল
সাপুড়ে
অতীব কুশলী তুই
ধুরন্ধর অতি
সাপকে খাওয়াচ্ছিস
দুধ-কলা
সাপেই খাবে তোকে
খসে পড়বে
ছলাকলা
দেশলাইকাঠি
জন্মমাত্র
মাতৃগাত্রে
যে মেরেছে
লাথি
নিজের মৃত্যু
ডাকে তাকে
সে আঘাতই