তা র কা ব চ ন

তাহসানের সঙ্গে যোগাযোগ হয়, কথা হয়। ও আমার বাসায় আসে। আমাদের বিবাহবিচ্ছেদ হয়েছে ২০১৭ সালে। ২০ জুলাই আমি আর তাহসান যৌথভাবে সেই ঘোষণা দিয়েছি। আমাদের একমাত্র সন্তান আইরা তেহরীম খান। ও আমার কাছেই থাকে। ওর সঙ্গে দেখা করতে তাহসান আসে। আজ বিকেলে আইরাকে নিয়ে ও মুভি দেখতে যাবে। আইরার ব্যাপারে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিই। মেয়ের জন্য যতটুকু দরকার ঠিক ততটুকুই। আমাদের মধ্যে এখন যে যোগাযোগ হয় তা শুধুই আইরার জন্য।

প্রাক্তন স্বামী তাহসানের সাথে যোগাযোগ প্রসঙ্গে

অভিনেত্রী মিথিলা