ধুঁকছে ভারত

টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভের হাই ভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৬০ রানের টার্গেট ব্যাট করতে নেমে । শান মাসুদ ও ইফতিখারের অর্ধশতকে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৯ সংগ্রহ করে পাকিস্তান।

১৬০ রান তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় ভারত। দ্বিতীয় ওভারের ৫ম বলে দলীয় ৭ রানে লোকেশ রাহুলের উইকেট হারায় ভারত। পাকিস্তানি পেসার নাসিম শাহ্‌ এর বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান রাহুল। ৮ বলে ৪ রান করে আউট হন তিনি। এরপর ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১০ রানে আবারও উইকেট হারায় ভারত। ৪ বলে ৭ রান করে আউট হন অধিনায়ক রোহিত শর্মা। হারিস রউফের বলে রোহিতের ব্যাটের কোনায় লেগে বলে চলে যায় স্লিপে দাঁড়িয়ে থাকা ইফতিখার আহমেদের হাতে। দুর্দান্ত ক্যাচে রোহিতকে বিদায় করেন ইফতিখার। 

এরপর বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব মিলে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু দলীয় ২৬ রানে তৃতীয় উইকেট হারায় ভারত। ১০ বলে ১৫ রান করে হারিস রউফের দ্বিতীয় শিকার হন সূর্যকুমার যাদব। রউফের করা বলে উইকেটের পেছেনে ক্যাচ দিয়ে ফিরে যান সূর্যকুমার। শেষ পর্যন্ত ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩১ রান সংগ্রহ করে ভারত।  

ইনিংসের সপ্তম ওভারের প্রথম বলে ভুল বুঝাবুঝিতে রান আউটের শিকার হন ক্রিজে আসা অলরাউন্ডার অক্ষর প্যাটেল। ৩ বলে ২ রান করে ফিরে যান প্যাটেল।  শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৪৫ রান সংগ্রহ করে ভারত।