ভাণ্ডারিয়ায় আশ্রয়কেন্দ্রে জেপির খাদ্যসামগ্রী বিতরণ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে উপকূলীয় অঞ্চলসহ সারা দেশে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গতকাল সোমবার রাতে বিভিন্ন সাইক্লোন শেল্টার ও আশ্রয়কেন্দ্রে জাতীয় পার্টি-জেপির পক্ষ থেকে শুকনো খাবার ও পানি বিতরণ করা হয়। 

পার্টির উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদারের নেতৃত্বে ত্রাণ বিতরণ কাজে অংশ নেন দলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খোকন সিকদার,  যুগ্ম-সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন দুলাল মল্লিক 

আরও উপস্থিত ছিলেন যুব সংহতির উপজেলা আহ্বায়ক রেজাউল হক রেজভি জোমাদ্দার, সদস্য সচিব মামুনুলর রশীদ সরদার, সুকুমার দাস, ছাত্র সমাজের সদস্য সচিব মাহবুব শরীফ শুভ প্রমুখ।

এদিকে মঠবাড়িয়া উপজেলা জুড়ে অবিরাম বৃষ্টি ও থেমে থেমে দমকা বাতাসে  বলেশ্বর নদ তীরবর্তী মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বলেশ্বর  নদীর পানি ফুলে-ফেঁপে তিন থেকে চার ফুট বৃদ্ধি  পেয়েছে।  উপজেলার ১১টি ইউনিয়নের ফসলের মাঠ, পুকুর, মাছের ঘের পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। এলাকার মানুষজন ঘরবন্দি অবস্থায় আতঙ্কে রয়েছেন।