ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নেতা-কর্মীদের নির্দেশ অ্যাড. রুবেল হাওলাদারের

জাতীয় যুব সংহতির সভাপতি ও জাতীয় পার্টির (জেপি) যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. রুবেল হাওলাদার ঘূর্ণিঝড় সিত্রাং-এ ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়ে বলেছেন, জাতীয় যুব সংহতির নেতাকর্মীদের দুর্গত মানুষের পাশে থাকতে হবে। কারণ আমরা জনগণের কল্যাণের জন্য রাজনীতি করি। মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকালে রাজধানীর কাকরাইলস্থ জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভায় তিনি এসব কথা বলেন। 

মো. রুবেল হাওলাদার বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগে জাতীয় যুব সংহতির নেতাকর্মীরা জনগণের পাশে দাঁড়ান। করোনা মহামারির সময়ও জাতীয় যুব সংহতি জনগণের পাশে ছিল। তিনি বলেন, যখনই দেশে কোনো দুর্যোগ আসে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ঘুম রাত কাটান। সিত্রাংয়ের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। সারারাত তিনি মনিটরিং করেছেন এবং তার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই ক্ষয়ক্ষতি সীমিত রাখা সম্ভব হয়েছে। এর আগেও তিনি যেভাবে সবাইকে নিয়ে দুর্যোগ মোকাবিলা করেছেন, তা পৃথিবীর সামনে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশকে এক অনন্য উদাহরণে পরিণত করেছে।

জাতীয় যুব সংহতির সভাপতি অ্যাডভোকেট মো. রুবেল হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মাহফুজ আলমের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি সৈয়দ দেলোয়ার হোসেন নান্নু, অ্যাডভোকেট শিরিন আক্তার, সৈয়দা সায়রা বানু, মো. মঞ্জুর হাবীব মঞ্জু, মো. কবির হোসেন, হাসনাইন তালুকদার দিবস, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শাম্মী আহসান, ব্যারিস্টার নাজমুন-বিনতে ইসলাম প্রমুখ।