২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ৯২৩

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১২০ জনের মৃত্যু হয়েছে।

গত এক দিনে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও ৯২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৩৮০ জনে।

ছবি- আব্দুল গনি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৫২০ জন ঢাকার এবং ঢাকার বাইরে ৪০৩ জন। আর এ মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৮৩১ জন।

ছবি: আব্দুল গনি

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৩৮০ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে ২ হাজার ২০৭ জন। বাকি ১ হাজার ১৭৩ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩৩ হাজার ৯২৩ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৩০ হাজার ৪২৩ জন।