‘ব্রিটেনে ফাইভ জি থেকে হুয়াওয়েকে বাদ দিলে বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে’

রয়টার্স

যুক্তরাজ্যের ফাইভ জি নেটওয়ার্ক থেকে হুয়াওয়েকে বাদ দেওয়া চীনকে একটি বাজে বার্তা দেবে— বলেছেন যুক্তরাজ্যে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। চীনা রাষ্ট্রদূত লিউ জিয়াওমিং বিবিসিকে বলেন, ব্রিটেনে চীনের বিনিয়োগের যে পরিকল্পনা রয়েছে তা কার্যকর নাও হতে পারে ব্রিটেনের ফাইভ জি নেটওয়ার্কে হুয়াওয়ের সরঞ্জামাদি ব্যাবহার বন্ধের কারণে।

ব্রিটেনের মেবাইল কোম্পানিগুলো হুয়াওয়ের ব্যাপারে সরকারের অবস্থান পরিষ্কার হতে চাইলে সরকার জানায়, ব্রিটেনের ফাইভ জি নেটওয়ার্ক থেকে হুয়াওয়েকে বাদ দেওয়া হবে। নিরাপত্তার অজুহাতে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো ইতিমধ্যে হুয়াওয়েকে বয়কট করেছে।

লিউ জিয়াওমিং হুয়াওয়ের পক্ষে বলেন, হুয়াওয়ে ব্রিটেনের অর্থনীতিতে অবদান রাখছে। কোম্পানিতে যুক্তরাজ্যের ৭ হাজার মানুষ কাজ করছে। হুয়াওয়ের সঙ্গে ব্রিটেন কাজ করলে উভয় দেশের জন্যই হবে তা মঙ্গলজনক। তিনি বলেন, হুয়াওয়েকে কাজ করতে না দিলে চীন ও ব্রিটেনের শুধু বাণিজ্য নয়, বিনিয়োগও ক্ষতিগ্রস্ত হবে। ব্রিটেনে চীনের ব্যাপক বিনিয়োগ হচ্ছে। গত বছর ব্রিটেনে চীনের বিনিয়োগ ১৪ ভাগ বেড়েছে। কিন্তু হুয়াওয়ের দরজা বন্ধ করে দেওয়া হলে এটি চীনের অন্য কোম্পানিগুলোর ওপর খারাপ প্রভাব ফেলবে। মোবাইল কোম্পানিগুলো কেবিনেট সেক্রেটারি মার্ক সেডইউলের কাছে হুয়াওয়ের ব্যাপারে পরিষ্কার হতে চেয়েছিল।