বাবা হলেন সঙ্গীতশিল্পী ইলিয়াস হোসাইন। বুধবার (২৬ অক্টোবর) ইলিয়াস-কারিন দম্পতির ঘর আলো করে এসেছে ছেলে সন্তান। খবরটি নিজেই জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইলিয়াস লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ও কারিন নাজ পুত্রসন্তানের বাবা-মা হয়েছি। আমার স্ত্রী ও সন্তানের জন্য সবাই দোয়া করবেন।’
তার ওই পোস্টে নেটিজেনরা শুভেচ্ছা জানাচ্ছেন এবং নবজাতকের জন্য ভালোবাসা দিচ্ছেন।
ইলিয়াসের স্ত্রী কারিন দীর্ঘদিন ধরেই সুইডেনের স্টোকহোমে থাকেন। সেখানেই তাদের সন্তানের জন্ম হয়েছে। আপাতত ইলিয়াসও স্ত্রী-সন্তানের সঙ্গেই রয়েছেন।