স্পোর্টস ডেস্ক
অস্ট্রেলিয়া ও কাতার কোপা আমেরিকার পরবর্তী আসরে অংশ নেবে। কাতার অবশ্য এবারও খেলছে। দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন গত বৃহস্পতিবার এ তথ্য জানায়।
এশিয়ান চ্যাম্পিয়ন কাতার ও রাজনৈতিকভাবে ভিন্ন মহাদেশ হয়েও এশিয়ার হয়ে খেলা অস্ট্রেলিয়া এই টুর্নামেন্টে খেলবে দক্ষিণ আমেরিকার ১০টি দেশের সঙ্গে।
কোপা আমেরিকার পরের আসরটি হবে ২০২০ সালে। প্রথমবারের মতো এটি যৌথভাবে আয়োজন করবে কলম্বিয়া ও আর্জেন্টিনা।
এদিকে আজ থেকে ব্রাজিলে শুরু হচ্ছে কোপা আমেরিকার চলতি আসর। সাও পাওলোয় স্বাগতিক ব্রাজিলের প্রতিপক্ষ বলিভিয়া। এবারের আসরে ২০২২ বিশ্বকাপের স্বাগতিক কাতার ছাড়াও আছে এশিয়ার আরেক দল জাপান।