ভারতের গুয়াহাটির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির (আইআইটি’জি) বার্ষিক সাংস্কৃতিক উত্সব ও প্রতিযোগিতা ‘আলচেরিঙ্গা’ বা ‘আলচার’। এবার এই আয়োজনে বাংলাদেশ থেকেও যোগ দিতে পারবেন আগ্রহীরা। এ জন্য ঢাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আগামী ৩ নভেম্বর রাজধানীর উত্তরা মডেল টাউনের ১০ নম্বর সেক্টরের ৪নং এমবাঙ্কমেন্ট ড্রাইভ রোডের আইইউবিএটি ক্যাম্পাসে এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। যার অনলাইন ও প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক সময়ের আলো।
আয়োজকরা জানান, ‘আলচেরিঙ্গা’ উৎসবে অংশ নিতে বাছাই প্রক্রিয়ায় ঢাকায় একক নৃত্য প্রতিযোগিতা, দ্বৈত নৃত্য, দলীয় নৃত্য, একক গানের প্রতিযোগিতা ও ফ্যাশন ডিজাইনিং প্রতিযোগিতা আয়োজন করা হবে। এতে বিজয়ীরা ফ্রি’তে ভ্রমণ, রানারআপরা ভ্রমণে ৫০% ছাড় ও অংশগ্রহণকারী সকলকে সনদপত্র দেওয়া হবে।
আয়োজকদের সূত্র বলছে, ১৯৯৬ সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি গুয়াহাটিতে ‘আলচেরিঙ্গা’ বা ‘আলচার’ নামে বার্ষিক সাংস্কৃতিক উৎসবের এই অনুষ্ঠানের শুরু হয়েছিল।
চলতি বছর ‘শিল্পী হওয়া মানে জীবনে বিশ্বাস করা’ এই মূলমন্ত্রে ‘আলচেরিঙ্গা’-২৩ উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উৎসবে অংশ নেওয়া মানে আইআইটিজির অসাধারণ এক অভিজ্ঞতা লাভ করা।
আয়োজকরা জানান, ‘আলচেরিঙ্গা’র ২৭ তম সংস্করণ ২০২৩ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। চার রাত ও ৩ দিনের এ উৎসবে আন্তর্জাতিক প্রো-শো, ক্রিয়েটর ক্যাম্প, প্রো নাইটস, সোশ্যাল থেকে শুরু করে ইভেন্টের সবচেয়ে বৈচিত্র্যময় লাইনআপ থাকবে।
তারা জানান, উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ হল প্রতিযোগিতার বিস্তৃত পরিসর। যেখানে সামিট, সাংস্কৃতিক শোকেস, কুইজ, সবচেয়ে বৈচিত্র্যময় প্রতিযোগিতার লাইন আপসহ আরও অনেক কিছু অনুষ্ঠিত হবে। এছাড়া এই মঞ্চ থেকে প্রতিভার ‘‘ক্রেম দে লা’’ নির্বাচন করা হবে।
আয়োজকরা জানান, এই উৎসবকে সামনে রেখে এশিয়ার প্রধান শহরগুলো থেকে প্রতিযোগী নির্বাচনে ‘‘হাইওয়ে টু আলচার’’ অনুষ্ঠিত হবে। এরই অংশ হিসেবে আয়োজকরা ঢাকাতেও এক অনুষ্ঠান আয়োজন করবেন।
তারা আরও জানান, একটি প্রাথমিক রাউন্ডে প্রতিযোগিতার বিজয়ী ও রানারকে আলচেরিঙ্গায় চূড়ান্ত রাউন্ডে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে, যেখানে তাদের জন্য একটি গ্র্যান্ড পুরস্কার অপেক্ষা করছে।
ঢাকায় এ অনুষ্ঠানে অংশ নিতে নিবন্ধনের জন্য prelims.alcheringa.in নামে এই লিংক আবেদন করুন। এছাড়া যোগাযোগের জন্য এমদাদুল: +৮৮০১৭৩৬২৪২৭৯৮; কাসিম: +৯১ ৭৭৬৩৯ ৫৯৬৮৮; প্রশমস: +৯১ ৮৯৮৫৮৮৯৯৫৫; বিশ্বনাথ- +৯১ ৯৩৯৮৯ ৩২৭৭৩ এই নম্বরে ফোন করতে বলা হয়েছে।