নেত্রকোণা শহর থেকে আমিরুল ইসলাম (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে শহরের কৃষিফার্ম থেকে উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতের যেকোনো সময় পৌর শহরের কৃষিফার্মে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ। সন্দেহভাজন একজনকে করেছে পুলিশ।
নিহত আমিরুল ইসলাম শহরের কুরপার এলাকায় মৃত তোতা মিয়ার ছেলে। সে ওই এলাকায় তার মামা উজ্জ্বল মিয়ার বাসায় বসবাস করতেন। এছাড়া সে শহরের পুলিশ সুপার কার্যালয়ের সামনে খান হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন।
নেত্রকোণা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, আজ শুক্রবার (২৮ অক্টোবর) সকালে কৃষিফার্মে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও পিবিআইয়ের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। তার বিরুদ্ধে মাদকসহ চুরির অন্তত সাতটি মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, চুরির টাকা ভাগাভাগি নিয়ে তাকে হত্যা করা হয়েছে।
এদিকে শহরের সিসি ক্যামেরার ফুটেজ দেখে এ ঘটনায় শহরের কুড়পাড় এলাকার রইছ উদ্দিনের ছেলে সোহাগ মিয়া (২৬) নামে একজনকে আটক করা হয়েছে।