রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার (২৭ অক্টোবর) মস্কোভিত্তিক থিংক ট্যাঙ্ক 'ভালদাই ডিসকাশন' ক্লাবে বার্ষিক ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পুতিন তার ভাষণে বলেন, মোদির নেতৃত্বে ভারতে অনেক কিছু করা হয়েছে। তিনি একজন দেশপ্রেমিক। তার 'মেড ইন ইন্ডিয়া' ধারণাটি অর্থনৈতিক জ্ঞান ও নৈতিকতা উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। ভারতকে নিয়ে গর্ব করা যায়, এটা বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। ব্রিটিশ উপনিবেশ থেকে একটি আধুনিক রাষ্ট্রে ভারতের প্রবৃদ্ধি অসাধারণ।
পুতিন ভারত ও রাশিয়ার মধ্যে সম্পর্কের ওপর জোর দিয়ে এটিকে একটি 'বিশেষ সম্পর্ক' বলে অভিহিত করেছেন। এটি বহু দশকের ঘনিষ্ঠ মিত্রতার মাধ্যমে প্রভাবিত হয়েছে। তাদের কখনোই কোনো কঠিন সমস্যা ছিল না। তারা একে অপরকে সমর্থন করেছেন এবং ভবিষ্যতেও একে অপরকে সমর্থন করে যাবেন বলে মন্তব্য করেন পুতিন।
মোদিসারের সরবরাহ বাড়াতে বলেছেন পুতিনকে। এরপর রাশিয়া অধিক হারে সার উৎপাদন বাড়িয়েছে। কৃষিতে বাণিজ্য প্রায় দ্বিগুণ হয়েছে বলেও জানিয়েছেন পুতিন।