ট্রেনের ছাদে চড়ে ঢাকা ফিরছে মানুষ

ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা

পরিবারের সঙ্গে ঈদ কাটিয়ে শেষে কর্মস্থল ঢাকা ফিরছে মানুষ। ইসলামপুর বাজার স্টেশনে ট্রেনের ছাদে উপচে পড়া ভিড়।

শুক্রবার দুপুরে রেল স্টেশনে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার (ডাউন) ট্রেনের ভিতরে যাত্রীদের দাঁড়ানোর জায়গা নেই, সাধারণ যাত্রী ট্রেনের ছাদে জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলের উদ্দেশে ট্রেনে ভ্রমণ করছেন। মই বেয়ে ট্রেনের ছাদে উঠতে ৫/১০ টাকা নিচ্ছে কিছু অস্থায়ী ব্যবসায়ীরা।