বছরের পর বছর ধরে চীন সরকার তিব্বতের মানুষদের মৌলিক অধিকার লঙ্ঘন করছে এবং তাদের নিজেদেরই দেশে তাদেরকে শোষণ করছে। এ অত্যাচার দিনের পর দিন বেড়েই চলেছে। সাম্প্রতিককালে কর্মসংস্থান এবং বাসস্থানের ক্ষেত্রে তিব্বতীদের প্রতি বৈষম্য দেখানো হচ্ছে। স্থানীয়রাই এখানে 'দ্বিতীয়-শ্রেণী' র নাগরিকের মর্যাদা পাচ্ছে। ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন তিব্বত নিয়ে একটি রিপোর্ট করে। যেখানে দেখা যায়, তিব্বতিদের কোনও সেক্টরে মৌলিক অদক্ষ কাজও দেওয়া হয় না এবং কিছু ক্ষেত্রে হানদের তুলনায় তাদেরকে অনেক কম মজুরিও দেওয়া হয়।
তিব্বত রাইটস কালেকটিভের মতে, তিব্বতিদের নিয়মিত বিদেশ ভ্রমণের অধিকার থেকেও বঞ্চিত করা হয়। অধিকন্তু, দমনমূলক নীতিগুলি তিব্বতে চীনা শাসনের একটি অংশ হিসাবে আজও রয়ে গেছে। তিব্বতিদের ধর্মের স্বাধীনতা থেকে বঞ্চিত করা হয়েছে। ১৯৫১ এবং ১৯৬০ সাল থেকে ৬০০০ এরও বেশি মঠ ধ্বংস করা হয়েছে।
বেশ কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, চীনা সরকার নারী বন্দীদেরকে ''স্বাস্থ্য পরীক্ষা'' করার কথা বলে নিয়ে গেছে যেখানে তাদের উপর অত্যাচার করা হয়েছে। তাদের সম্মতির তোয়াক্কা না করে অগণিত তিব্বতি নারীকে যথাযথ স্বাস্থ্যবিধি ছাড়া বন্ধ্যাত্বকরণ এর অপারেশন করা হয়েছে।
গত ৮ অক্টোবর, লিউ নামের এক চীনা নাগরিক উইচ্যাটে একটি বর্ণবাদী ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি লাসা থেকে তিব্বতীয়দের নিশ্চিহ্ন করার এবং চীনাদের এটি দখল করার আহ্বান জানিয়েছেন। তিব্বতের উপর চীনাদের দাবিকে বৈধতা দেওয়ার জন্য, তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে, ২৮ মার্চ সিসিপি দ্বারা "সার্ফস ইমানসিপেশন ডে" বার্ষিকী পালিত হয়। কমিউনিস্ট চীনের দমন পীড়নের বিরুদ্ধে ১৯৫৯ সালে তিব্বতিরা শান্তিপূর্ণ বিদ্রোহ করে। এ বিদ্রোহকে স্মরণ করার জন্য তারা ১০ মার্চকে তিব্বত বিদ্রোহ দিবস ঘোষণা করে। মূলত এই তিব্বত বিদ্রোহ দিবসের বিপরীতেই চীনারা সার্ফস ইমানসিপেশন ডে পালন করে।
যদিও বিশ্বকে দেখানো হচ্ছে চীনের মতো একটি দেশ সুন্দরভাবেই তিব্বতকে পরিচালনা করছে। প্রাদুর্ভাব পরিচালনা করছে, কিন্তু আসলে এর বাস্তবতা ভয়াবহ। মূলত তিব্বতের বর্তমান পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। চীন এখানে কঠোর এবং জনস্বার্থহীন ব্যবস্থা নিচ্ছে। তারা যেকোন ধরনের সিদ্ধান্তে যাওয়ার আগে জনগণদের কথা একদমই ভাবছে না। চীন বিশ্বে কোভিড-১৯ প্রাদুর্ভাবের কেন্দ্র ছিল। যার ফলে গত ২ বছরে সমগ্র দেশটি লক্ষ লক্ষ মৃত্যুর শিকার হয়েছে। কিন্তু মহামারীর শুরুতে যখন সমগ্র চীন এবং বিশ্বের অনেক অংশ করোনাভাইরাসের করাল গ্রাসের সাথে যুদ্ধ করছিল, তখনো শুধুমাত্র একজন আক্রান্ত ছাড়া তিব্বতে এ ভাইরাস আর কোনো ক্ষতি করতে পারেনি। তিব্বতে ৯০০ দিনেরও বেশি সময় ধরে একটি কোভিড-১৯ কেস দেখা যায়নি।
বিশ্বের বেশিরভাগ দেশ করোনাভাইরাস সংক্রমণ থেকে মুক্ত হলেও চীনের অনেক প্রদেশ ভাইরাল রোগে ভুগছে। এখন, তিব্বতও এর কবলে এসেছে, যার জন্য লোকেরা চীনা সংস্থাগুলিকে দোষারোপ করছে। তিব্বতিরা চীনাদের দোষারোপ করে বলেছে যে তিব্বতে কোভিড -১৯ আক্রান্তের সংখ্যা বাড়লেও চীনা কর্তৃপক্ষের কাছ থেকে তারা যথাযথ চিকিৎসা সেবা বা স্যানিটেশন পরিষেবা পায়নি। তিব্বতিরা সরকারি কর্মকর্তাদের খারাপ আচরণ নিয়েও অভিযোগও করেছে। সরকারি কর্মকর্তারা কোভিড পজিটিভ কিনা তা যাচাই না করেই মানুষকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে যেতে বাধ্য করেছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 'জিরো কোভিড' নীতির অধীনে চীনের অন্যান্য অংশের মতো তিব্বতেও একই রকম কঠোর শর্ত প্রয়োগ করেছিলেন। তিব্বতিদের কোয়ারেন্টাইন সুবিধায় নিয়ে যাওয়া হয় অথবা তাদের বাড়ির ভিতরে থাকতে বাধ্য করা হয়। এতে মানসিক হয়রানির পাশাপাশি তারা তাদের চাকরি ও জীবিকার উৎসও হারিয়েছে। এর মধ্যে, চীনের তিব্বত থেকে সংবাদ এবং সামাজিক মিডিয়া পোস্টের সেন্সরশিপ তিব্বতীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
তিব্বতের উপর চীনের দমন-পীড়নের বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হয়েছে যেখানে তিব্বতিরা কঠোর কোয়ারেন্টাইন নিয়মের পরিবর্তে দুর্বল কোয়ারেন্টাইনের সুবিধার কথা বলেছে এবং কোনও সামাজিক দূরত্বের নিয়ম অনুসরণ না করে জনাকীর্ণ পরীক্ষামূলক সাইটগুলির কথাও বলছে। তিব্বতিদের সাথে চীনের দুর্ব্যবহারের ফলে অনেক তিব্বতিরা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। চীনের এ দুর্ব্যবহারের দিকে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন তিব্বতিরা। তারা ২৭মার্চের ঘটনা তুলে ধরেন। ঐদিন আমদো অঞ্চলের তাফুন নামের একজন ৮১ বছর বয়সী পুরুষ সিচুয়ানের পশ্চিমাঞ্চলের পুলিশ স্টেশনে আগুন ধরিয়ে মারা যান।