রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৯ অক্টোবর) সকাল ৬টা থেকে রোববার সকাল ছয়টা পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ এ অভিযান চালায়।
এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ২ হাজার ৩৮১ পিস ইয়াবা, ২৪ কেজি ৯৬৫ গ্রাম গাঁজা, ৩৮ গ্রাম ৫০ পুরিয়া হেরোইন, ১২ লিটার দেশি মদ ও ১০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৮টি মামলা হয়েছে বলে জানায় ডিএমপি।