লালমোহন (ভোলা) সংবাদদাতা
লালমোহনে মো. রুবেল (১৬) নামের এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার কালমা ইউনিয়নের বালুরচর গ্রামের একটি বিলের মধ্যে গাছের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহত রুবেল স্থানীয় বালুরচর গ্রামের বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে।
লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর জানান, এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্টের পর বিস্তারিত বলা যাবে। তবে লাশের সুরতহালে নিহতের শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।