নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গ্রামে নান্নু গাজী (৪০) নামের ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
সোমবার (৩১ অক্টোবর) রাতে ইতনার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। নান্নু ওই গ্রামের আবু গাজীর ছেলে।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইতনা গ্রামে অভিযান চালিয়ে নান্নু গাজীকে গ্রেফতার করা হয়।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান, সাজাপ্রাপ্ত পলাতক আসামি নান্নু গাজীকে মঙ্গলবার (১ নভেম্বর) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।