রাজধানীতে নাগরিক দায়িত্ব বিষয়ে সচেতনতা অভিযান

'ওয়ার্ল্ড সিটিজ ডে' উপলক্ষে ঢাকার বিভিন্ন স্থানে নাগরিক দায়িত্ব বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে নানা কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) দিনব্যাপী সাধারণ নাগরিকদের অংশগ্রহণে সাস বিডি ও পিঙ্ক সল্ট এ কর্মসূচির আয়োজন করে।

এ সময় ব্যানার-ফেস্টুন নিয়ে ও লিফলেট বিতরণসহ নানা স্লোগানের মাধ্যমে পথচারীদের সচেতন করা হয়। এতে 'আগামীর নগরী সবুজ ঢাকা পরিচ্ছন্নতাই প্রথম কথা', 'আমরা সকলে একসাথে সাজাব শহর আজ নিজ হাতে', 'শব্দ দূষণ যন্ত্রণা, ভুল পথে গাড়ি চালাব না', 'নিয়ম মেনে চলব পথে ভাঙব না আইন কোন মতে', 'সকলে হলে সচেতন, ঢাকা হবে শ্রেষ্ঠ আবাসন'- এমন নানা স্লোগান ব্যবহার করা হয়।

পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক থিম সং'র মাধ্যমে ফ্ল্যাশ মব পরিবেশন করা হয়।