নিখোঁজের ৬ দিন পর অন্তঃসত্ত্বা নারীর ঝুলন্ত লাশ উদ্বার

টাঙ্গাইলের নাগরপুরে নিখোঁজের ৬ দিন পর ফাতেমা আক্তার (৩৫) নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২ নভেম্বর) সকালে উপজেলার সহবতপুর ইউনিয়নের দক্ষিণ সহবতপুর গ্রাম থেকে ঝুলন্ত অবস্থায় অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত সমাজ মিয়ার মেয়ে।

পবিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিয়ের কয়েক বছর পর সন্তান থাকা অবস্থায় প্রথম স্বামী আলীম ফাতেমাকে তালাক দেন। সংসারের অভাব দূর করতে ফাতেমা সৌদি পাড়ি জমান। টানা ৫ বছর প্রবাসজীবন শেষে দেশে এসে ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি নেন ফাতেমা। চাকরির সুবাদে ময়মনসিংহর গৌরীপুর উপজেলার আরশেদ আলীর ছেলে রুবেল মিয়া সাথে প্রেম, পরে বিয়ে হয়।

দ্বিতিয় বিয়ের প্রায় ২ মাস পর স্বামী রুবেলের ছোট ভাই শামীমের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন ফাতেমা। পরে রুবেলকে তালাক দিয়ে শামীমকে বিয়ে করে সাত মাস ধরে ঘর-সংসার করে আসছিলেন। এরই মধ্যে চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ফাতেমা।

পবিবার আরও জানায়, গত ২৭ অক্টোবর স্বামীসহ ফাতেমা তার বাবার বাড়ি সহবতপুর যান। পরের দিন সকালে স্বামী ঘুম থেকে উঠে ফাতেমাকে খুঁজে পান না। ফাতেমার বাড়ির লোকজন শামীমকে চাপ দিলে কোন কিছু উত্তর না তিনি দিয়ে পালিয়ে ঢাকা চলে যান। ফাতেমার বাড়ির লোকজন মোবাইল ফোনে যোগযোগ করলে শামীম নানারকম কথা-বার্তা বলতে থাকেন। পরে নিখোঁজের ৬ দিন হয়ে বাড়ির পাশে ঝোপের মধ্যে ফাতেমার ঝুলান্ত লাশ পাওয়া যায়।

নাগরপুর থানার অফিসার ইনর্চাজ (তদন্ত) হাসান সরকার জাহিদ বলেন, খবর পেয়ে লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসাপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।