হাজীগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

চাঁদপুরের হাজীগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার পৌরসভাধীন বলাখাল-রামপুর সড়কের পাশের বলাখাল নুরে মদিনা মাদরাসার সামনের বাঁশের ঝোঁপ থেকে পুলিশ এ লাশ উদ্ধার করে। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী শরীফ বলেন, দুপুর ২টার দিকে প্রচণ্ড দুর্গন্ধ বের হচ্ছিলো। কিসের গন্ধ কেউ অনুমান করতে পারছিল না। পরে বিভিন্ন দিক খুঁজে রাস্তার পাশে ঝোঁপে লাশ দেখা যায়।

ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, লাশটি অজ্ঞাতভাবে উদ্ধার করা হয়েছে। আনুমানিক ৪৫ বছর বয়সি যুবকের লাশ শনাক্তে কাজ চলছে।