ইত্তেফাক রিপোর্ট
তেজগাঁওয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম জানান, মনিপুরীপাড়া এলাকায় একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা যান। ঘাতক বাস ও চালকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।