কুমুদিনী হাসপাতালের প্রতিষ্ঠাতা, শহীদ ও দানবীর রণদা প্রসাদ সাহার (আর পি সাহা) ১২৬তম জন্মদিন আজ (৪ নভেম্বর)।
১৮৯৬ সালে টাঙ্গাইল মির্জাপুর গ্রামে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা নাম দেবেন্দ্র পোদ্দার এবং মায়ের নাম কুমুদিনী দেবী।
এ উপলক্ষে তার নিজ গ্রাম টাঙ্গাইলের মির্জাপুর, তার সেবাধর্মী প্রতিষ্ঠান কুমুদিনী কমপ্লেক্সে, নারী জাগরণের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপিঠ ভারতেশ্বরী হোমস, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, কুমুদিনী নার্সিং স্কুল ও বিএসসি নার্সিং কলেজ এবং তার ব্যবসায়িক প্রতিষ্ঠান ঢাকা ও নারানগঞ্জে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
তিনি তার সহায় সম্পদ দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য দান করে যান। তিনি মির্জাপুর ও দেশের সেবার জন্য গড়ে তুলেন কুমুদিনী হাসপাতাল, নারী শিক্ষার জন্য ভারতেশ্বরী হোমস, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, দানবীর রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়, কুমুদিনী নার্সিং স্কুল অ্যাণ্ড কলেজ, নারায়নগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান, মানিকগঞ্জ দেবেন্দ্রে কলেজ, টাঙ্গাইল কুমুদিনী মহিলা কলেজ, মির্জাপুর মহাবিদ্যালয় বর্তমানে মির্জাপুর সরকারি কলেজ, মির্জাপুর এস কে পাইলট উচ্চ বিদ্যালয় বর্তমানে মির্জাপুর এস কে পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন এলাকায় শিক্ষা বিস্তারের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান করেন।
১৯৭১ সালের ৭ মে এদেশের কিছু রাজাকার আল বদর বাহিনী ও পাকিস্তানি দোষররা মহান এই মানুষ দানবীর রনদা প্রসাদ সাহা ও তার একমাত্র পুত্র ভবানী প্রসাদ সাহা রবিকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে।