করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত শতকের নিচে

দেশে গত ২৪ ঘণ্টায় দেশে ৮৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ২৫ শতাংশ। তবে কেউ মারা যাননি। শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৭২ জন ঢাকা বিভাগের, ৩ জন ময়মনসিংহ বিভাগের, চট্টগ্রাম বিভাগের ৪ জন, রাজশাহী বিভাগের ৫ জন, খুলনা বিভাগের ২ জন, সিলেট বিভাগ ১ জন ও বরিশাল বিভাগের ১ জন। 

করোনা ভাইরাসের প্রতীকী ছবি।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৩৫ হাজার ৭৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪২৫ জন।

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।