ক্যাপশন নিউজ

সাভার : পল্লী বিদ্যুতের প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে শুক্রবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। গতকাল জুমার নামাজের পর ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করেন উপজেলার বনগাঁও ইউনিয়নের শতশত গ্রামবাসী। এলাকাবাসী জানান, সম্প্রতি সাভারের বিভিন্ন বাসাবাড়িতে পল্লী বিদ্যুত্ কর্তৃপক্ষের সংযোজিত প্রি-পেইড মিটারে বিদ্যুত্ বিল বেশি হওয়াসহ নানা সমস্যা রয়েছে। তারা অবিলম্বে মিটারগুলো অপসারণের দাবি জানান। বিষয়টি নিয়ে বার বার আপত্তি জানানোর পরও পল্লী বিদ্যুত্ কর্তৃপক্ষ গ্রাহকদের মতামতকে উপেক্ষা করে মিটার স্থাপন অব্যাহত রেখেছে। একপর্যায়ে মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুদ্ধ এলাকাবাসীকে রাস্তা থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়        —ইত্তেফাক