ধামরাইয়ে বিজ্ঞান মেলা ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প

ঢাকার ধামরাইয়ে বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা এসডিআইয়ের উদ্যোগে গতকাল শুক্রবার সূতিপাড়া ফারমার্স ট্রেনিং সেন্টারে (এফটিসি) বিজ্ঞান মেলা ও ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। সেই সঙ্গে ছিল নিরাপদ কৃষি মেলা, প্রবীণদের মাসিক পরিতোষক ভাতা প্রদান ও উপকরণাদি বিতরণ, নিরাপদ খাদ্য, নিরাপদ সবজি উত্পাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ সম্পর্কে সচেতনতামূলক কর্মশালা এবং পুরস্কার বিতরণের আয়োজন। সংস্থার চেয়ারম্যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অমলেন্দু মুখার্জী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের।

সংস্থার সিইও সামছুল হকসহ সম্মানিত গুণী অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্যকার প্রফেসর ড. ইনামুল হক, বিশিষ্ট অভিনয় শিল্পী ও শিক্ষক দিলারা জামান, চলচ্চিত্র অভিনেত্রী দিলারা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা সাহেব আলী প্রমুখ।