পাবনা সদর উপজেলার টেবুনিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন, পাবনা পৌর এলাকার দিলালপুর মহল্লার শ্যামল ঘোষের ছেলে সুমন ঘোষ (২৬) ও একই মহল্লার নুরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৭)।
শনিবার (০৫ নভেম্বর) সকাল সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা ঈশ্বরদী উপজেলার কালিকাপুরে একটি বেসরকারি কোম্পানীতে চাকরি করতেন বলে নিশ্চিত করেছেন পাকশী হাইওয়ে থানার ওসি আশিষ সান্যাল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আশিস সান্যাল জানান, ঘটনার সময় একটি মোটরসাইকেলে ওই দুইজন পাবনা-ঈশ্বরদী মহাসড়কের টেবুনিয়া কৃষি খামার মোড় পার হওয়ার সময়ে কোনো যাত্রীবাহী বাস বা পণ্য বোঝাই ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এ সময় ঘটনাস্থলেই সুমন ঘোষ মারা যায়। আহত অবস্থায় আরিফুল ইসলামকে ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন ।