সাভারে একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে নেমে মারা যাওয়া দুই নির্মাণ শ্রমিকের পরিচয় মিলেছে। নিহত দুই শ্রমিকের নাম সোহেল আহমেদ ও খোকন মিয়া। সোহেল আশুলিয়ার কুটুরিয়া এলাকার এবং খোকন পৌর এলাকার ছায়াবিথি মহল্লায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর এলাকার মজিদপুর মহল্লার মো. জাহাঙ্গীর আলমের নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।