চট্টগ্রামের কর্ণফুলী থানার জুলধা ইউনিয়নে একটি ব্রিক ফিল্ডের পরিত্যক্ত ঘরে নিয়ে এক গৃহবধূকে গণধর্ষণ করেছে বখাটেরা। ঘটনার সাথে জড়িত ৫ জনকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে আটককৃতরা গণধর্ষণে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, চরলক্ষ্যার নুরুল ইসলামের ছেলে মো. ইলিয়াছ (৩২), জুলধার মো. ইউনুচের ছেলে মোহাম্মদ আলী (৩০), পশ্চিম চরলক্ষ্যার আবুল কালামের ছেলে ইউনুছ (২৫), চরলক্ষ্যার মো. নুরুজ্জামানের ছেলে কামাল উদ্দীন (২৮), চরলক্ষ্যার মো. ইয়াকুবের ছেলে মো. সেকান্দর (৩৩)।
কর্ণফুলী থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, গত বুধবার রাত ১০টার দিকে ঐ গৃহবধূকে ফুসলিয়ে জুলধার শুক্কুর ব্রিক ফিল্ডের পরিত্যক্ত ঘরে নিয়ে বখাটেরা ধর্ষণ করে। বৃহস্পতিবার সকালে তাকে ছেড়ে দেয় তারা। পরে অভিযোগ পেয়ে বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে অভিযুক্ত ৫ জনকে আটক করা হয়।