কাপ্তাই লেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

কাপ্তাই চিতত্মরম সংলগ্ন লেকে সাঁতার কাটতে গিয়ে মো. হামেত হাসান (৩০) নামে নিখোঁজ এক যুবকের লাশ উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনীর ডুবুরি দল। গতকাল শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। লাশটি স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। হামেত হাসানের বাবার নাম মো. কায়কোবাদ। তাদের বাড়ি চট্টগ্রামের বাদুরতলার চশবাজার এলাকায়।

জানা গেছে, গত বৃহস্পতিবার বিকালে পরিবারের সদস্যদের সাথে বাংলাদেশ টিম্বার রেস্ট হাউজসংলগ্ন লেকে সাঁতার কাটতে গিয়ে দুইজন নিখোঁজ হয়। খবর পেয়ে কাপ্তাইস্থ বানৌজা শহীদ মোয়াজ্জমের ডুবুরি দল তাত্ক্ষণিকভাবে দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। রাতে একজনের লাশ উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে গতকাল সকালে হামেত হাসানের লাশ উদ্ধার করে নৌবাহিনীর আট সদস্যের ডুবুরি দল।